জামাতে নামাজে কাতারের মাঝখানে এক-দুই কাতার সমান ফাঁকা রাখা ঠিক নয়। কাতার মিলিয়ে, ফাঁক বন্ধ করে দাঁড়ানো সুন্নতে মুআক্কাদা; ইচ্ছাকৃতভাবে ফাঁক রাখা মাকরূহ।
তবে যদি সবাই একই মসজিদের ভেতরে থাকে, ইমামের তাকবির ও ওঠা-বসা জানা যায়, তাহলে মাঝখানে ফাঁকা থাকলেও নামাজ হয়ে যাবে; কিন্তু বিনা ওজরে এমন করা মাকরূহ ও সুন্নতের খেলাফ।
আর যদি মসজিদের বাইরে হয়, এবং মাঝখানে এত ফাঁকা থাকে যে কাতারের সংযোগই বিচ্ছিন্ন হয়ে যায়, ইমামের অনুসরণেও ব্যাঘাত ঘটে তাহলে اقتداء বা জামাত সহিহ হবে না।
قال الله تعالى: وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ
سورة البقرة، الآية: ٤٣
قال رسول الله ﷺ: سَوُّوا صُفُوفَكُمْ، فَإِنَّ تَسْوِيَةَ الصُّفُوفِ مِنْ تَمَامِ الصَّلَاةِ
صحيح البخاري، كتاب الأذان، باب إقامة الصف من تمام الصلاة، رقم الحديث: ٧٢٣