কোরবানি করার নিয়ম:
১. পশুকে বাম কাতে কিবলামুখী করে শোয়াতে হবে।
২. ধারালো ছুরি দিয়ে দ্রুত জবাই করতে হবে।
৩. পশুর শ্বাসনালী, খাদ্যনালী ও দুটি রক্তনালী, এই চারটি রগের অন্তত তিনটি কাটতে হবে।
৪. প্রাণ পুরোপুরি বের হওয়ার আগে চামড়া ছাড়ানো যাবে না।
জবাইয়ের দোয়া:
পশু শোয়ানোর পর পড়া সুন্নত: "ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুশুকি ওয়া মাহইয়াইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বিজালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা।"
জবাই করার মুহূর্তে বলা ফরজ: "বিসমিল্লাহি আল্লাহু আকবার।"
নাম উল্লেখ করার বিধান:
জবাইয়ের সময় মুখে নাম উল্লেখ করা জরুরি নয়, অন্তরের নিয়ত বা মনে মনে নির্দিষ্ট করাই যথেষ্ট। তবে চাইলে জবাইয়ের পর দোয়া করার সময় মুখে নাম উল্লেখ করা জায়েজ আছে।