৭৮২
বাবার জমির সন্তানরা চাষাবাদ করলে উশর কে দিবে?
প্রশ্নঃ ৭৮২. আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। একজন বাবার পাঁচ বিঘা জমি রয়েছে।কিন্তু উনি জমিতে ফসল উৎপাদন করেন না বরং উনার ছেলেরা ফসল উৎপাদন করেন। উনার ছেলেরা জমি দেখাশোনা করেন। ছেলেরা যদি ফসল উৎপাদন করার পর উশর না দেয় তাহলে এ ক্ষেত্রে কে গুনাগার হবেন ছেলেরা নাকি বাবা?
জমির মালিক যেহেতু বাবা, তাই উশর আদায়ের মূল দায়িত্ব বাবার। তবে ছেলেরা যদি বাবার অনুমতি নিয়ে বা উনার পক্ষ থেকে জমি চাষাবাদ করেন, তাহলে ফসল ঘরে তোলার পর সেই ফসল থেকে উশর আদায় না করলে মূলত বাবাই গুনাহগার হবেন। কারণ জমির মালিকানা উনার এবং শরীয়তের দৃষ্টিতে ফসলের উশর জমির মালিকেরই দিতে হয়।