কোনো অমুসলিমকে নিজে থেকে প্রথমে "আসসালামু আলাইকুম" বলা জায়েজ নয়। তবে তিনি যদি আপনার শিক্ষক হন এবং সালাম না দিলে রাগ বা অসন্তুষ্ট হন, তাহলে সামাজিক ও প্রাতিষ্ঠানিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আপনি কৌশল অবলম্বন করবেন।
আপনার করণীয় হলো, স্যারকে দেখার সাথে সাথে তিনি মুখে রাগ করার সুযোগ পাওয়ার আগেই আপনি নিজে থেকে স্পষ্ট ভাষায় অন্য কোনো সুন্দর ও সম্মানজনক শব্দে কুশল বিনিময় বা সম্বোধন করবেন। যেমন— "good morning", "good evening", "স্যার কেমন আছেন?" অথবা আপনাদের প্রাতিষ্ঠানিক বা সামাজিক প্রচলিত কোনো সম্মানসূচক শব্দ।
যদি পরিস্থিতি এমন হয় যে শরিয়তসম্মত "আসসালামু আলাইকুম" শব্দ ব্যবহার না করলে তিনি মারাত্মক ক্ষিপ্ত হন বা আপনার বড় কোনো ক্ষতি করার আশঙ্কা থাকে, তবে আপনি মনে মনে "আসসালামু আলা মানিত তাবাআল হুদা" এই নিয়ত বা অর্থ মনে রেখে মুখে সংক্ষেপে "আস সালামু আলাইকুম" বলতে পারেন। এটি সরাসরি অমুসলিমকে সালাম দেওয়ার অন্তর্ভুক্ত হবে না এবং শরিয়তের ক্ষমার আওতাভুক্ত থাকবে।