পান ও সুপারি মূলত হারাম নয়। তবে এগুলো যদি শরীরের ক্ষতির কারণ হয়, দাঁত-মুখ নষ্ট করে, রোগ বাড়ায়, তাহলে খাওয়া নাজায়েয হবে।
জর্দা ও তামাকজাত জিনিস শরীরের জন্য ক্ষতিকর। তাই এগুলো থেকে বেঁচে থাকা জরুরি। যার ক্ষতি নিশ্চিত, তার জন্য জর্দা খাওয়া নাজায়েয।
চুন সাধারণত পানের সাথে অল্প পরিমাণে ব্যবহার করা হয়। কিন্তু বেশি চুন মুখ, জিহ্বা বা শরীরের ক্ষতি করলে তা খাওয়া জায়েয হবে না।
আর পান-সুপারি-জর্দা খেয়ে মসজিদে গেলে মুখ ভালোভাবে পরিষ্কার করে যেতে হবে, যেন দুর্গন্ধ বা পানের কণা দ্বারা অন্য মুসল্লি কষ্ট না পায়।
وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ
سورة البقرة، الآية: ١٩٥
لَا ضَرَرَ وَلَا ضِرَارَ
سنن ابن ماجه، كتاب الأحكام، حديث رقم: ٢٣٤٠