মাদ্রাসা বোর্ডিংয়ে মোবাইল ব্যবহার নিষিদ্ধ হলে কর্তৃপক্ষ ছাত্রদের মোবাইল সাময়িকভাবে জব্দ করতে পারবে। কারণ বোর্ডিংয়ের নিয়ম মানা ছাত্রদের জন্য জরুরি।
কিন্তু মোবাইল জ্বালিয়ে দেওয়া বা নষ্ট করে দেওয়া জায়েয হবে না। কারণ মোবাইল ছাত্রের বা তার অভিভাবকের মাল। শরিয়তসম্মত কারণ ছাড়া অন্যের মাল নষ্ট করা জায়েয নয়। নষ্ট করলে কর্তৃপক্ষ গুনাহগার হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।
لَا يَحِلُّ مَالُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِطِيبِ نَفْسٍ مِنْهُ
مسند أحمد، حديث رقم: ٢٠١٧٢
فَكَانَ التَّصَرُّفُ فِي غَيْرِ مِلْكِهِ مُطْلَقًا فَيَكُونُ الرِّبْحُ خَبِيثًا،
العناية شرح الهداية - بهامش فتح القدير ط الحلبي ٩/٣٣٠
لأن امتناع جواز تصرف الإنسان في ملك الغير، لا يدل على الحجر.
شرح مختصر الطحاوي للجصاص ٣/٣١١