আপনার বর্ণনা অনুযায়ী, তিন তালাক হয়ে গেছে।
কারণ আপনি প্রথমে একবার তালাক দিয়েছেন। সাত দিন পর আবার তালাক দিয়েছেন। ইদ্দতের মধ্যে দ্বিতীয় তালাকও পতিত হয়, যদিও মাঝখানে মিলন না হয়ে থাকে।
এরপর দ্বিতীয় তালাকের পর আপনারা আবার স্বামী-স্ত্রী হিসেবে মিলেমিশে থেকেছেন এবং মিলনও হয়েছে। এর দ্বারা রুজু হয়ে গেছে।
তার দেড় বছর পরে আপনি আবার এক তালাক দিয়েছেন। তাই এটি তৃতীয় তালাক হিসেবে গণ্য হবে।
আর “এক মাসে যতবার তালাক দেওয়া হোক, এক তালাক হবে”—এ কথা সঠিক নয়।
الطَّلَاقُ مَرَّتَانِ، فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ
سورة البقرة، الآية: ٢٢٩
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ
سورة البقرة، الآية: ٢٣٠
فَإِنْ كَانَ الْأَوَّلُ طَلَّقَهَا رَجْعِيًّا فَلَهُ أَنْ يُرَاجِعَهَا إذَا شَاءَ لَا يُقِرُّ بِهَا حَتَّى
فتح القدير للكمال بن الهمام - ط الحلبي ٤/٣٢٦
طَلَّقَهَا تَطْلِيقَةً رَجْعِيَّةً، فَطَلَاقُهُ يَقَعُ عَلَيْهَا مَا دَامَتْ فِي الْعِدَّةِ، وَكَذَلِكَ الظِّهَارُ
المبسوط للسرخسي ٦/٩٣