এভাবে ইনভেস্ট নেওয়া জায়েয হবে না। এটি সুদের অন্তর্ভুক্ত হবে।
কারণ শরিয়তসম্মত ইনভেস্ট বা মুদারাবায় লাভ নির্ধারণ করতে হয় শতকরা হারে। যেমন লাভের ৫০% ব্যবসায়ী, ৫০% ইনভেস্টর। অথবা ৬০%-৪০%। কিন্তু প্রতি মাসে ১৫ হাজার, ১৬ হাজার, ১৮ হাজার এভাবে নির্দিষ্ট অংক দেওয়া এবং লসের হিসাব না দেওয়া জায়েয নয়।
وَأَحَلَّ اللهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
القرآن الكريم، سورة البقرة، الآية: ٢٧٥
الخراج بالضمان
سنن الترمذي، كتاب البيوع، حديث رقم: ١٢٨٥
دراهمَ مسمَّاة من الرِّبح لأحدهما)؛ فإنَّ هذا يقطعُ الشَّركة لاحتمال أن لا يبقى بعد هذه الدَّراهم المسمَّاة ربحٌ
شرح الوقاية - ت أبو الحاج ٣/٢٧٨