৭৫৯
স্বামী স্ত্রী তালাক হয়ে যাওয়ার পর অন্যত্র বিবাহের পর প্রথম স্বামীর কাছে ফিরে আসার পদ্ধতি
প্রশ্নঃ ৭৫৯. আসসালামু আলাইকুম। স্ত্রী স্বামীকে ডিভোর্স দিছে কিন্তু স্বামী কাগজে সাইন করেনি। স্ত্রী অন্য একজনকে বিয়ে করছে স্বামীও অন্য একজনকে বিয়ে করছে ৮ বছর পরে স্বামীর দিতীয় বউ মারা গেছে আর স্ত্রীর দিতীয় স্বামী তাকে ডিভোর্স দিছে এখন তারা আবার একসাথে থাকতে চায়।শরীয়তে এটা জায়েজ কিনা দলীলসহ জানতে চাই।
শুধু স্ত্রী ডিভোর্স দিলেই শরিয়তে তালাক হয় না। তালাকের অধিকার মূলত স্বামীর। স্বামী যদি আগে স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে থাকে এবং সেই অধিকার বলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করে, তাহলে প্রথম বিবাহ ভেঙে গেছে।
এ অবস্থায় স্ত্রীর দ্বিতীয় স্বামী তালাক দেওয়ার পর ইদ্দত শেষ হলে, প্রথম স্বামীর সাথে নতুন মহর ধার্য ও নতুন বিবাহ করে সংসার করতে পারবে।