নারীদেরকে স্বামীর বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে,এই ধরণের কোনো বর্ণনা নেই।কেননা,যে সকল নারীদেরকে বিয়ে হয় নি বা ছোট থাকতেই মৃত্যুবরণ করেছেন,তাদেরকে কার হাড় থেকে তৈরি করা হয়েছে?
তবে মুসলিম শরীফের একটি বর্ণনায় এসেছে নারীদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে।কার হাড় থেকে সৃষ্টি করা হয়েছে,এই বিষয়ে কোনো বর্ণনা নেই।অবশ্য মা হাওয়া (আ.) কে হযরত আদম আ. এর হাড় থেকে তৈরি করা হয়েছে।একারণে অনেকের ধারণা হতে পারে সকল মহিলাকেই হয়ত তার স্বামীর হাড় থেকে তৈরি করা হয়েছে।তবে এই বক্তব্যটি সঠিক নয়।
এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসদের থেকে দুটি বর্ণনা পাওয়া যায়।
১. এখানে 'নারীদেরকে পাজরের হাড় থেকে তৈরি করা হয়েছে' এর দ্বারা একটি উপমা দেওয়া হয়েছে।সরাসরি এটিই উদ্দেশ্য নয়।
২.সকল মহিলাকে বাবা আদম আ. এর পাজরের হাড় থেকে তৈরি করা হয়েছে।
তাকমিলায়ে ফাতহুল মুলহিম-১/১৩৭-১৩৮