আযানের পর বিনা প্রয়োজনে নামায না পড়ে মসজিদ থেকে বের হওয়া জায়েয নেই। তবে শরঈ কোন ওজর থাকলে কিংবা বের হয়ে যাওয়ার পর পুনরায় জামাতের আগে আসার ইচ্ছা থাকলে জায়েয আছে। অথবা পার্শ্ববর্তী কোন মসজিদে জামাতের সাথে নামায আদায় করার জন্য বের হলেও যেতে পারবে। তবে একান্ত প্রয়োজন ছাড়া মসজিদ থেকে আযানের পর বের না হওয়াই উত্তম। কারণ মসজিদে নামাযের অপেক্ষায় বসে থাকলেও আমলনামায় নামাযের সওয়াব লেখা হয়।
ইবনে মাজাহ-৭৩৪